Tripura 365
Editorial Team
ছত্তিসগড়ের শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণে কমপক্ষে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর ভাবে আহত হয়েছেন একাধিক শ্রমিক। জেলার সিংহিতারি গ্রামে অবস্থিত বেদান্তর বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার দুপুরে ঘটেছে এই দুর্ঘটনা।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন প্ল্যান্টের ভিতরেই আচমকা এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই কারখানায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই মিলে একসঙ্গে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলে কার্যত পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এতেই অন্তত ৩০ থেকে ৪০ শ্রমিক আহত হয়েছে বলে খবর।