Tripura 365
Editorial Team
চেন্নাই সুপার কিংস: ১৯২-৫ (সঞ্জু ৪৮, ব্রেভিস ৪১, নারিন ১-২১) কেকেআর: ১৬০-৭ (রমণদীপ ৩৫, পাওয়েল ৩১) চেন্নাই সুপার কিংস ৩২ রানে জয়ী। আর কোনও সংশয়ই রইল না। আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষ আসনটি যদি কারও প্রাপ্য হয়, সেটা এক এবং একমাত্র কেকেআরের। মঙ্গলবার জঘন্য, দিশাহীন ক্রিকেট খেলে অজিঙ্কে রাহানেরা বুঝিয়ে দিলেন, অতীতের তিন হার থেকে কোনও শিক্ষাই নেয়নি নাইটরা। ব্যাটিং, বোলিং এবং অধিনায়কত্ব তিন বিভাগেই আইপিএলের বাকি দলগুলির থেকে পিছিয়ে কেকেআর। মরশুমে ৩ ম্যাচ আগেই হেরেছিল নাইটরা। মঙ্গলবার সেই তালিকায় আরও এক ম্যাচ যোগ হল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩২ রানের লজ্জার হার উপহার দিল নাইটরা।