
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- সন্ন্যাসীরা এক মাস ব্যাপী কঠোর ব্রত পালনের পর মঙ্গলবার চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হল চরক পূজা। মূলত ত্রিপুরা,পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশের বাঙালি হিন্দুদের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় লোক উৎসব হল চড়ক পূজা। এটি মূলত শিবের গাজন বা শিবের আরাধনার অঙ্গ, যেখানে সন্ন্যাসীরা কঠোর ব্রত পালন, কাঁটাঝাঁপ এবং চড়ক গাছে পিঠে হুক বাশিঁয়ে ঘোরার মতো রোমাঞ্চকর আচার পালন করে পুরোনো বছরের পাপ দূর ও নতুন বছরের সমৃদ্ধি কামনা করেন ।