Tripura 365
Editorial Team
তামিলনাড়ু জিততে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটল বিজেপি। মঙ্গলবার তামিলভূমের ইস্তেহার প্রকাশ করেছে গেরুয়া শিবির। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রকল্পটির নাম জানা না গেলেও সেখানে মহিলাদের মাসে ২ হাজার টাকার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। একইসঙ্গে বছরে বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে ইস্তেহারে।এদিন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ইস্তেহারটি প্রকাশ করেন। তিনি বলেন, “তামিলনাড়ু বিশ্বের প্রাচীনতম সভ্যতার আঁতুড়ঘর হিসাবে পরিচিত। এখানেই জন্মগ্রহণ করেছিলেন তিরুভল্লুভার এবং সুব্রামানিয়া ভারতীর মতো ব্যক্তিত্বরা।” আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে রয়েছে ভোট। এখনও পর্যন্ত দক্ষিণী এই রাজ্যে পা ফেলতে পারেনি বিজেপি। তাই এবার তামিলনাড়ুকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। মহিলা ভোট পেতে কল্পতরু বিজেপি। ইস্তেহারে একাধিক সুযোগ-সুবিধার কথা তারা বলেছে।