Tripura 365
Editorial Team
সানরাইজার্স হায়দরাবাদ: ২১৬ /৬ (ইশান ৯১, হেনরিখ ক্লাসেন ৪০, প্রফুল ৩৪/৪, শাকিব ২৪/৪ ) রাজস্থান রয়্যালস: ১৫৯/১০ (ফেরেইরা ৬৯, জাদেজা ৪৫, আর্চার ৩৭/২) সানরাইজার্স হায়দরাবাদ ৫৭ রানে জয়ী হায়দরাবাদের ‘রানস্বর্গে’ ব্যর্থ পনেরো বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এবং আইপিএল ২০২৬ -এ প্রথমবার হারের সঙ্গেও দেখা রাজস্থান রয়্যালসের। এদিন প্রথমে ব্যাট করে ঘরের মাঠে ২১৬ রান তুলেছিল হায়দরাবাদ। সেই রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ল রাজস্থান। বৈভবের পরে যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, লুয়ান-ড্রে প্রেটোরিয়াস, অধিনায়ক রিয়ান পরাগ… পর পর উইকেট পড়ল। রানের খাতাই খুলতে পারেননি এদের মধ্যে ধ্রুব ও প্রেটোরিয়াস। এক সময় ৫০ রানে পাঁচ উইকটে পড়ে গিয়েছিল। পরে পরিস্থিতি কিছুটা সামাল দেন রবীন্দ্র জাদেজা এবং ডোনোভান ফেরেইরা। তবে হার আটকাতে পারেননি তাঁরাও। ১৫৯ রানে থমকায় রাজস্থানের ইনিংস। ফলে ৫৭ রানে জয় পেল হায়দরাবাদ।