Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- লোমহর্ষক কান্ড ঘটল সোমবার উদয়পুরের চন্দ্রপুর এলাকার বেলতলীতে।সাত সকালে স্ত্রী রুপা দাস ও ছেলে দিগন্ত দাসকে কাঁঠ দিয়ে পিটিয়ে খুন করে নিজে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন শিক্ষক অজিত দাস। ঘটনা সূত্রে খবর,শিক্ষক অজিত দাস তার স্ত্রী ও ছেলেকে খুন করে নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।এলাকাবাসী জানান,ভোরবেলা হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দেখে ঘটনা নিয়ন্ত্রনের বাইরে।অভিযুক্ত ব্যাক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।খবর পেয়ে ছুটে আসে পুলিশ,শুরু হয় তদন্ত।পরে পরিবারের এক সদস্য নারায়ন চন্দ্র দাস জানান,শিক্ষক অজিত দাস বেশকিছু দিন যাবৎ মানষিক সমস্যায় ভুগছিলেন।গোটা ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে আসে।