Tripura 365
Editorial Team
“আপনারা মেশিনে (ইভিএম) পদ্মের চিহ্ন খুঁজে নিলে, তৃণমূলের গুন্ডাদের আমরা খুঁজে বের করব”, সোমবার দুপুরে বীরভূমের বোলপুরে পল্লিমঙ্গল ক্লাবের মাঠে নির্বাচনী জনসভা থেকে ফের একবার রাজ্যের শাসকদলকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতায় এলে কাটমানি ও সিন্ডিকেটওয়ালাদের উলটো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দেন তিনি। এদিন ফের ‘অনুপ্রবেশ’ ইস্যুতে তৃণমূল সরকারকে তোপ দাগেন অমিত শাহ।বোলপুরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে তোপ দাগেন। ২৬ হাজার শিক্ষকের চাকরি, পুরনিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, মনরেগা দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “রাত ১ টাতেও মেয়েরা স্কুটিতে বেরতে পারবে, এমন বাংলা বানাব। কোনও আর জি কর বা দুর্গাপুর হবে না। মেয়েরা সুরক্ষিত থাকবে সর্বত্র।” ক্ষমতায় এলে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা ফের একবার অমিতের মুখে শোনা গেল।