Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- হিংসাত্বক ঘটনার সাক্ষী রেখেই শেষ হল রাজ্যের এডিসি নির্বাচন।মথা আর বিজেপির দফায় দফায় সংঘর্ষে সম্পন্ন হল নির্বাচন।রবিবার সকাল ৭টা থেকেই শুরু হয় ভোট গ্রহন পর্ব।বেলা গড়াতেই ভিড় বাড়তে থাকে ভোট কেন্দ্র গুলিতে।নির্বাচনে কঠোর নিরাপওা ব্যবস্থার আশ্বাস দিলেও রাজ্য পুলিশের ব্যবস্থা ছিল নামমাত্র।বেল বাড়তেই কাঞ্চনপুর থেকে সাব্রুম প্রায় সব ভোট কেন্দ্রে শুরু হয় রাজনৈতিক সন্ত্রাস।আক্রান্ত মথা ও বিজেপি উভয় দলের কর্মী সমর্থকরা।আহত পোলিং এজেন্টরা।আক্রমনের মুখে দলীয় প্রার্থীরা।বক্সনগর ভেলুয়ারচর ভোট কেন্দ্রের সামনে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতিরা।আমতলি-গোলাঘাটি কেন্দ্রে মারমুখী পরিস্থিতি উভয় দলের কর্মী সমর্থকদের।সর্বশেষ খবর পাওয়া অব্দি এই পরিস্থিতিতে ভোট পড়ে মোট ৮৪.৩ শতাংশ। এদিকে ভোট পর্ব শেষে সাংবাদিক বৈঠকে ভোট শান্তিপূর্ন বলে আখ্যা দেন মথা ও বিজেপির শীর্ষ নেতারা। এডিসি নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে যে রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে তা নিয়ে বিশেষ মুখ খুলেন নি উভয় দলের নেতারা।বোমা নিক্ষেপ,মারমুখি আক্রমনকে বিক্ষিপ্ত ঘটনা বলেই আখ্যা দিলেন বিজেপির রাজ্য সভাপতি।