Tripura 365
Editorial Team
ভারতীয় সঙ্গীতজগতে শোকের ছায়া। ১২ এপ্রিল ২০২৬ সালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টি-অর্গান ফেলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে।তাঁর পার্থিব দেহ আগামিকাল সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত মুম্বইয়ের বাসভবনে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। বিকেল ৪টায় শিবাজী পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে। ভারতীয় সঙ্গীতের এই মহীরুহের প্রয়াণে শোকাহত গোটা দেশ। তাঁর সুর চিরকাল বেঁচে থাকবে প্রতিটি বাঙালির হৃদয়ে।