Tripura 365
Editorial Team
সঙ্গীত জগতে উদ্বেগের খবর। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ৯২ বছর বয়সি কিংবদন্তি সঙ্গীতশিল্পী। ১১ এপ্রিল, শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ভক্তরা। এই মুহূর্তে ইর্মাজেন্সি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন আশাকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। আশা ভোঁসলের দ্রুত আরোগ্য কামনা করছে তাঁর অগণিত অনুগামীরা। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, চিকিৎসক প্রতীত সমদানির তত্ত্বাবধানে রয়েছেন আশা ভোঁসলে।