Tripura 365
Editorial Team
সানরাইজার্স হায়দরাবাদ: ২১৯/৬ (অভিষেক ৭৪, ক্লাসেন ৩৯, শশাঙ্ক ২০/২) পাঞ্জাব কিংস: ২২৩/৪ (শ্রেয়স ৬৯, প্রিয়াংশ ৫৭, শিবাঙ্গ কুমার ৩৩/৩) পাঞ্জাব কিংস ৬ উইকেটে জয়ী আইপিএলে (IPL 2026) কবে তিনশো উঠবে? উত্তরটা সম্ভবত আজই পাওয়া যেত। অভিষেক শর্মার তাণ্ডবে একটা সময় মনে হচ্ছিল, পাঞ্জাবের (PBKS) মুল্লানপুরে ৩০০ রান করে ফেলতেই পারে সানরাইজার্স হায়দরাবাদের। সেটা হল না নিজেদের জন্যই। অভিষেক শর্মা আউট হওয়ার পর সানরাইজার্স (SRH) সেই যে খেই হারাল, তার জেরে রান থামল ২১৯ রানে। যা কার্যত হেসেখেলে তুলে ফেলল পাঞ্জাব কিংস। দুই ওপেনার হাফসেঞ্চুরি করলেন। আর শেষবেলায় অধিনায়কসুলভ ইনিংসে পাঞ্জাবের জয় নিশ্চিত করলেন। ৬ উইকেটে জিতে প্রীতি জিন্টার দল আপাতত দ্বিতীয় স্থানে। ৪ ম্যাচে পয়েন্ট ৭। লিগে এখনও অপরাজিত তারা