Tripura 365
Editorial Team
চেন্নাই সুপার কিংস: ২১২/২ (সঞ্জু ১১৫*, আয়ুষ ৫৯, অক্ষর ৩৯/১) দিল্লি ক্যাপিটালস: ১৮৯/১০ (স্টাবস ৬০, নিশঙ্কা ৪১, জেমি ওভারটন ১৮/৪) ২৩ রানে জয়ী সিএসকে হারের হ্যাটট্রিকে বিধ্বস্ত চেন্নাইকে সঞ্জীবনী এনে দিলেন সঞ্জু স্যামসন। অনেকেই ভেবেছিলেন, একমাত্র মহেন্দ্র সিং ধোনিই হয়তো ‘মুশকিল আসান’। কিন্তু এই ম্যাচেও নামতে পারেননি তিনি। তাই বাড়তি নজর ছিল সঞ্জুর দিকে। এদিন নিরাশ করলেন না। সেঞ্চুরি হাঁকিয়ে আত্মবিশ্বাসে তলানিতে থাকা দলকে নিয়ে গেলেন ২১২ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে জেমি ওভারটনের বিধ্বংসী স্পেলের সামনে দিল্লির ইনিংস শেষ হয় ১৮৯ রানে। তিন ম্যাচ পর এবারের আইপিএলে প্রথম জয় পেল চেন্নাই সুপার কিংস।