Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- ৫৬ ধর্মনগর কেন্দ্রের উপ নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহষ্পতিবার। কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোটদান পর্ব শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়।এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোটদান পর্ব। সকাল থেকেই লাইন লেগে যায় ভোট গ্রহন কেন্দ্রে। বেলা গড়াতেই ভিড় বাড়তে থাকে।সর্বশেষ খবর পাওয়া অব্দি ধর্মনগর উপ নির্বাচনে ভোট পড়ে মোট ৮০.০৪ শতাংশ।