Tripura 365
Editorial Team
কেকেআর: ১৮১/৪ (অঙ্গকৃশ ৪৫, রাহানে ৪১) এলএসজি: ১৮২/৭ (মুকুল ৫৪*, আয়ুশ ৫৪, অনুকূল ২/৩২) ৩ উইকেটে জয়ী লখনউ আরও একটা ম্যাচ। আরও একটা হার। আইপিএলে চারটে ম্যাচ খেলে ফেলল কেকেআর। কিন্তু এখনও জয়ের স্বাদ জুটল না অজিঙ্ক রাহানেদের। বৃহস্পতিবারের ইডেনে লড়াই করল নাইটরা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বল করলেন ক্যামেরন গ্রিন। কিন্তু দিনের শেষে নিট ফল শূন্য। আইপিএলে হারের ‘হ্যাটট্রিকে’র পর এখন কেকেআরের ঝুলিতে স্রেফ এক পয়েন্ট।