Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- কাজল স্মৃতি অনূর্ধ্ব ১৪ স্কুল ফুটবলের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই উমাকান্ত মিনি স্টেডিয়ামে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছে গেল কাতলামারা স্কুল এবং সাইস্যাগ সেন্টার। প্রথম ম্যাচে কাতলামারা পেনাল্টি শুটে ৪-৩ গোলের ব্যবধানে টিআইএসএফকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায়। দ্বিতীয় ম্যাচে সাই স্যাগ সেন্টার ৩-১ গোলের ব্যবধানে আস্তাবল কে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয়।