Tripura 365
Editorial Team
আসানসোলে এসে মোদির মুখে ফের লাল ইস্তেহার। হিন্দুদের উপর অত্যাচারের কথা ফের তুলে ধরলেন তিনি। তাঁর কথায়, আপনার ভোটই বাংলার সুরক্ষার গ্যারান্টি তৈরি করবে। নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন মোদি।সভাজুড়ে মোদি মোদি স্লোগান। মানুষের ভালোবাসায় আপ্লুত প্রধানমন্ত্রী। তাঁর মুখে নারীসুরক্ষার কথা। মোদির দাবি, শাসকদল ধর্ষকদের পাশে দাঁড়ায়। অ্যাসিড অ্যাটাকে সবচেয়ে এগিয়ে বাংলা। মহিলারা সুবিধাও চায় এবং কাজও চায়। মহিলাদের অধিকার দিতে পারবে শুধু বিজেপি। নমো ড্রোন, লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা হচ্ছে। মহিলাদের জন্য আরও অনেক কাজ হবে।