Tripura 365
Editorial Team
মালদার ঘটনায় কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। SIR-র কাজে যুক্ত বিচারকদের আটকে রাখার ঘটনাকে তৃণমূলের ‘মহা জঙ্গলরাজের উদাহরণ’ বললেন তিনি। রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী প্রচার সভা করেন তিনি। সেই সভা থেকেই মালদার মোথাবাড়ি বিধানসভার কালিয়াচকের ঘটনার তীব্র নিন্দা করেন।মোদী বলেন, ‘২-৩ দিন আগেই গোটা দেশ দেখেছে মালদায় কী ভাবে বিচারকদের আটকে রাখা হয়েছিল। সকলে চমকে গিয়েছেন। ভাবুন এটা কেমন সরকার চলছে? কেমন ব্যবস্থা? যেখানে বিচারক এবং সংবিধানের প্রক্রিয়াও সুরক্ষিত নয়। তা হলে এদের কাছ থেকে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তার প্রত্যাশা কী ভাবেই বা রাখা যায়? মালদায় যা হয়েছে, তা এই নির্মম সরকার তৃণমূলের মহা জঙ্গলরাজের উদাহরণ।’