Tripura 365
Editorial Team
পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যে ফের উত্তেজনা UAE-তে। দুবাই বন্দরে নোঙর করে থাকা কুয়েতের ক্রুড অয়েল ট্যাঙ্কার Al-Salmi-এর উপর এয়ার স্ট্রাইক ইরানের। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেলভর্তি এই বিশাল জাহাজে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ফলে আগুন লেগে যায়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে জাহাজের গুরুতর ক্ষতি হয়েছে বলে খবর। এই জাহাজ একটি ‘ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার’ (VLCC), যা কয়েক মিলিয়ন ব্যারেল তেল বহন করতে সক্ষম ছিল। হামলার পরে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে ভয়াবহ দূষণের আশঙ্কা।