Tripura 365
Editorial Team
এ বার একসঙ্গে ৮৩ জন BDO ও ARO-কে বদলি করল নির্বাচন কমিশন। দিনহাটা-২ থেকে ডায়মন্ড হারবার-১, ডায়মন্ড হারবার-২, রামনগর, নন্দীগ্রাম-১ ও ২, নানুর, লাভপুর, সিউড়ি-১, মহম্মদবাজার, ইলামবাজার, ময়ূরেশ্বর-১র মতো ব্লক রয়েছে তালিকায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ১৮ জেলায় এই বদল হয়েছে।কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম রয়েছে তালিকায়।