Tripura 365
Editorial Team
সান্দাকফুতে ঘুরতে গিয়ে মৃত্যু পর্যটকের। তিনি কলকাতার বাসিন্দা। মৃতের নাম ইমরান আলি। অত্যধিক ঠান্ডার কারণেই কি এই মৃত্যু? প্রশ্ন উঠেছে। ফের সান্দাকফুতে প্রবল তুষারপাত হয়েছে বলে খবর। বিভিন্ন এলাকা পুরু বরফের চাদরে ঢাকা।জিটিএ-র ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহানের জানান, ইমরান আলি এবং রোহিত শেখর ২৪ মার্চ দার্জিলিংয়ে পৌঁছান। মানেভঞ্জন হয়ে তাঁরা ২৬ মার্চ টুংলুতে গিয়েছিলেন। খারাপ আবহাওয়ার কারণে টুংলুতেই তাঁরা থেকে যান। আজ, শনিবার সকালে ডাকতে গিয়ে রোহিত দেখেন ইমরান অচেতন অবস্থায় পড়ে আছেন। ইমরান কলকাতার পার্ক স্ট্রিট, চৌরঙ্গী লেনের বাসিন্দা। পরে পরীক্ষা করে দেখা যায়, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।