Tripura 365
Editorial Team
নেপালে নতুন সূর্যোদয়। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ের পর শুক্রবার দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেন-জির ‘পোস্টার বয়’ র্যাপার বলেন্দ্র শাহ। ৩৫ বছর বয়সি বলেন্দ্র নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। শুক্রবার বলেন্দ্রর শপথ গ্রহণের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও নেপালের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।