Tripura 365
Editorial Team
গত কয়েকদিন ধরেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, প্রকাশ্যে যুদ্ধ চললেও গোপনে নাকি ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার, তিনি আবার দাবি করলেন, দুই দেশের মধ্যে চলতে থাকা এই আলোচনার বিষয়ে ‘সদিচ্ছা প্রকাশে’, আমেরিকাকে ‘উপহার’ হিসেবে ১০ জাহাজ ভর্তি তেল দিয়েছে ইরান। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হরমুজ় প্রণালী পার করার সময়ে এই তেলবাহী ট্যাঙ্কারগুলিতে ছিল পাকিস্তানের পতাকা।হোয়াইট হাউসে একটি ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প দাবি করেন, ইরান প্রথমে ৮টি বড় তেলের জাহাজ পাঠানোর কথা জানিয়েছিল। ট্রাম্প জানান, তিনি নিজেই দেখেছেন ৮টি বড় ট্যাঙ্কার হরমুজ় প্রণালী দিয়ে আমেরিকার দিকে এগিয়ে আসছে। পরে কোনও এক বিষয়ে ক্ষমা চেয়ে ইরান আরও ২টি জাহাজ যোগ করে। সব মিলিয়ে মোট ১০টি তেলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ঘটনা সত্যিই বিরল।