Tripura 365
Editorial Team
ইরান ও ইজ়রায়েল-আমেরিকার যুদ্ধের ১৭তম দিনে ফের হামলার নিশানায় দুবাই। সোমবার সকালে বিমানবন্দরের সামনে একটি জ্বালানির ট্যাঙ্কে আছড়ে পড়ে ড্রোন। এর জেরে বন্ধ হয়ে যায় দুবাইয়ে এয়ারপোর্টে বিমানের ওঠানামা। UAE-এর এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে পরিষেবা সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় একাধিক আন্তর্জাতিক রুটে তৈরি হয়েছে সমস্যা। যাত্রী সুরক্ষার স্বার্থে একাধিক বিমান সংস্থা এ দিনের জন্য ভারত থেকে দুবাইগামী সমস্ত উড়ান বাতিল করে দিয়েছে।ড্রোন হামলা এবং নিরাপত্তাজনিত কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথে বিধিনিষেধ আরোপ হওয়ায় বহু ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ১৬ মার্চ অর্থাৎ সোমবারের জন্য দুবাইগামী ও দুবাই থেকে বিভিন্ন রুটের সমস্ত ফ্লাইট বাতিল করেছে Air India ও Air India Express। এ দিন দিল্লি-দুবাই রুটে Air India-র পাঁচটি নির্ধারিত ফ্লাইটের মধ্যে চারটিই বাতিল।