Tripura 365
Editorial Team
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানে অব্যবস্থার অভিযোগ নিয়ে শনিবারই সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান থেকেও ফের তৃণমূলকে আক্রমণ করলেন মোদী। কিছুক্ষণের মধ্যেই ধর্মতলার ধর্নামঞ্চ থেকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।দিল্লির অনুষ্ঠানে মোদী বলেন, ‘একজন আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান করার এই নোংরা রাজনীতি আর ক্ষমতার অহঙ্কার চুরমার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ কোনওদিনও তৃণমূলের (TMC) এই জঘন্য রাজনীতিকে ক্ষমা করবে না।’ পাল্টা ধর্নামঞ্চ থেকে একটি ছবি তুলে ধরেন মমতা। মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং সাংসদ জুন মালিয়া মঞ্চের সামনে উপস্থিত দর্শকের সামনে ছবিটি তুলে ধরেন। যেখানে দেখা যাচ্ছে, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানিকে ‘ভারতরত্ন’ পুরস্কার তুলে দিচ্ছেন। সেখানে পাশেই বসে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রাষ্ট্রপতিকে দাঁড়িয়ে কেন সম্মান জানানো হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা।