Tripura 365
Editorial Team
ইজরায়েলের পাশে দাঁড়ানোয় ‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অজস্র ধন্যবাদ’ জানালেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উল্লেখ্য, মোদির ইজরায়েল সফরের পরেই ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর। যুদ্ধ এখন তুঙ্গ মুহুর্তে। এই পরিস্থিতিতে মোদিকে নেতনিয়াহুর ধন্যবাদ জানান আন্তর্জাতিক কূটনীতির জন্য তাৎপর্যপূর্ণ।গতকাল পালটা ইজরায়েলের বেইট শেমেশে হামলা চালায় ইরান। যাতে ৯ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পরিদর্শনের সময় একটি ভারতীয় সংবাদমাধ্যমকে নেতানিয়াহু বলেন, “আমার দারুণ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি আমি। গতকাল তাঁর সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে। ইজরায়েলের পাশে থাকার জন্য, সত্যের পাশে থাকার জন্য এবং ভারতের মানুষের দুর্দান্ত বন্ধুত্বের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছি আমি।” নেতানিয়াহু যোগ করেন, “ইজরায়েলে তারা (ভারতীয়রা) খুবই প্রশংসিত এবং ভালোবাসা পায়।