Tripura 365
Editorial Team
ইরান এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে বাতিল করা হচ্ছে ৪০০ বেশির ফ্লাইট। রবিবার ওই ফ্লাইট বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। শনিবারই দপ্তর এবং DGCA-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু (Ram Mohan Naidu Kinjarapu)। দেশের যাত্রীদের নিরপাত্তার বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।পশ্চিম এশিয়ায় কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। শনিবার ইরানে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েলি (Israel) সেনা। প্রত্যাঘাত করে ইরানও। তার পরেই আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান (Iran)। তেহরানের (Teheran) উপর দিয়ে যাওয়া সমস্ত বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। হামলা শুরু হওয়ার পর থেকেই বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। আটকে পড়েছেন লক্ষাধিক যাত্রী।