Tripura 365
Editorial Team
ইরানের বিভিন্ন শহরে হামলা শুরু করেছে ইজ়রায়েল এবং আমেরিকা। জবাবে পাল্টা হামলা করছে ইরানও। এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে। এই খবর সামনে আসার পরেই ফুঁসছে ইরানের সেনাবাহিনী। সুপ্রিম নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে সবচেয়ে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের তরফে।রবিবার ইরানের রেভলিউশনারি গার্ডস টেলিগ্রামে বার্তা দিয়ে জানায়, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ভয়ংকর আক্রমণাত্মক অভিযান যে কোনও মুহূর্তে শুরু হতে পারে।’ তারা জানিয়েছে, এই হামলার লক্ষ্য হবে অঞ্চলের অধিকৃত এলাকা এবং মার্কিন ঘাঁটিগুলি।গালফ অঞ্চলের একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলির উপর ইতিমধ্যেই ইরানের হামলার প্রভাব পড়েছে। রেভলিউশনারি গার্ডস আরও জানায়, ‘উম্মাহর ইমামের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ইরানি জাতির প্রতিশোধ থামবে না।’ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সাধারণ সেনাবাহিনীর মতো প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নয়। তারা সরাসরি দেশের সর্বোচ্চ নেতার অধীনে কাজ করে।