Tripura 365
Editorial Team
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Khamenei) মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা কাটেনি। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একই দাবি ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর-ও (Benjamin Netanyahu)। যদিও তাঁর মৃত্যু নিয়ে রবিবার সকাল পর্যন্ত মুখ খোলেনি ইরানের প্রশাসন।তবে, ওই হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের কন্যা এবং নাতির। ইরানের (Iran) সরকারি সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে এই কথা জানিয়েছে রয়টার্স। এর আগে ইরানের স্থানীয় সংবাদে জানানো হয়, শনিবারের হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের জামাতা এবং পুত্রবধূর।ট্রাম্প এবং এক ইজ়রায়েলি আধিকারিক জানিয়েছেন, শনিবার হামলা চালানো হয় তেহরানে খামেনেইয়ের বাসস্থান এবং কার্যালয় লক্ষ্য করে। তাতেই মৃত্যু হয়েছে ৮৬ বছর বয়সি খামেনেইয়ের। সেখান থেকে ইরানের সর্বোচ্চ নেতার দেহ উদ্ধার হয়েছে বলেও রয়টার্সকে জানিয়েছিলেন ইজ়রায়েলের এক শীর্ষ আধিকারিক।