Tripura 365
Editorial Team
দীর্ঘ উত্তেজনার পর শনিবার সরাসরি ইরানের মাটিতে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। যৌথ হামলায় গুঁড়িয়ে গিয়েছে ইরানের বহু জায়গা। মৃত্যু হয়েছে বহু সাধারণ নাগরিকের। ভয়ংকর সেই হামলার প্রথম ছবি ও ভিডিও এবার প্রকাশ্যে আনল ইজরায়েল ডিফেন্স ফোর্স (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। জানা যাচ্ছে, গত ১২ ঘণ্টায় ইরানকে তছনছ করেছে আমেরিকার বাঙ্কার ব্লাস্টার, টমাহকের মতো ভয়ংকর সব ক্ষেপণাস্ত্র। Advertisement Advertisement Sangbad Pratidin ১৬ ফাল্গুন ১৪৩২রবিবার১ মার্চ ২০২৬ E-Paper Icon E-paper Search Icon Search Home নজরে নবান্ন কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ মহানগর রাজ্য দেশ বিদেশ প্রেসক্রিপশন+ খেলা বিনোদন লাইফস্টাইল ছবিঘর রাশিফল সঞ্চয় হোম #ISL11 মহানগর লাইফস্টাইল প্রেসক্রিপশন+ সম্পর্ক ফ্যাশন পেটপুজো টেক টোটো গেরস্থালি রাজ্য দেশ খেলা ক্রিকেট ফুটবল অন্যান্য সঞ্চয় অফবিট ধর্মকথা ওপার বাংলা বিদেশ বিনোদন হলি বলি টলি রিভিউ সংস্কৃতি টেলি দুনিয়া রাশিফল বায়োডাটা বিজ্ঞান ও পরিবেশ চাষবাস ই পেপার ই ম্যাগজিন ট্রেন্ডিং ছবিঘর ভিডিও সম্পাদকীয় আমাদের কথা উত্তর সম্পাদকীয় রোববার ফিচার দেবীপক্ষ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৫ সোনায় সোহাগা ছাঁদনাতলা যুদ্ধের ঘনঘটা সব খবর Israel বাঙ্কার ব্লাস্টার, টমাহক ক্ষেপণাস্ত্রে বিদ্ধ ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের হামলার জেরে ইরানে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ০০:০০ share link বাঙ্কার ব্লাস্টার, টমাহক ক্ষেপণাস্ত্রে বিদ্ধ ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলেরzoom হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের। দীর্ঘ উত্তেজনার পর শনিবার সরাসরি ইরানের মাটিতে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। যৌথ হামলায় গুঁড়িয়ে গিয়েছে ইরানের বহু জায়গা। মৃত্যু হয়েছে বহু সাধারণ নাগরিকের। ভয়ংকর সেই হামলার প্রথম ছবি ও ভিডিও এবার প্রকাশ্যে আনল ইজরায়েল ডিফেন্স ফোর্স (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। জানা যাচ্ছে, গত ১২ ঘণ্টায় ইরানকে তছনছ করেছে আমেরিকার বাঙ্কার ব্লাস্টার, টমাহকের মতো ভয়ংকর সব ক্ষেপণাস্ত্র। এই বিষয়ে আরও খবর দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মারণযুদ্ধে মধ্যপ্রাচ্যে আটকে সিন্ধু দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মারণযুদ্ধে মধ্যপ্রাচ্যে আটকে সিন্ধু ইরানে হামলায় উদ্বিগ্ন ভারত, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিল্লির ইরানে হামলায় উদ্বিগ্ন ভারত, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিল্লির ইরানের মাটিতে হামলার পর আইডিএফের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেই হামলার ফুটেজও প্রকাশ করা হয়েছে ইজরায়েলের তরফে। যেখানে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গিয়েছে ইরানের একের পর এক ইমারত। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। একাধিক সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, ইরানকে ক্ষতবিক্ষত করতে ব্যবহার করা হয়েছিল আমেরিকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র টমাহক।ইরানের নিকটবর্তী সমুদ্রে ঘাঁটি গেড়ে থাকা মার্কিন রণতরী থেকে ছোড়া হয়েছিল এইসব ক্ষেপণাস্ত্র। মাটি থেকে মাত্র ৩০-৩৫ মিটার উচ্চতা দিয়ে উড়ে গিয়েছিল এই ক্ষেপণাস্ত্র। যার ফলে ইরানের রেডার তাকে চিহ্নিত করতে পারেনি। ৮০০ কিলোমিটার গতিতে ১৬০০ কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্র নিখুঁত হামলা চালায় ইরানের মাটিতে। এর পাশাপাশি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইজরায়েলের ২০০ যুদ্ধবিমান একযোগে হামলা করে ইরানে। অন্তত ৫০০টি জায়গা ছিল তাদের লক্ষ্যবস্তু। হামলার জেরে ইরানে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।