
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরার বাস্তব রূপরেখা কি হবে তা তুলে ধরার জন্য খাদি গ্রাম বিকাশ সংস্থার উদ্যোগে তিন দিন ব্যাপী মেগা প্রদর্শনীর সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা চিলড্রেন পার্কে । সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য মন্ত্রী টিংকু রায় এবং মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। এই দিনের এই এক্সিবিশনে যারা উপস্থিত তাদেরকে পুরস্কৃতও করা হয় ।