
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে হাঁপানিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। সকালের বিদ্যালয় খোলার পর প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক ব্যাপারটি লক্ষ্য করেন যে অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। পরে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা এসে দেখেন যে অফিসের আলমারি সহ সব আলমারি ভাঙ্গা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সহ নগদ কিছু টাকা চুরি হয়েছে।