
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- ফের আগরতলা শহরে বেআইনিভাবে দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের স্বউদ্যোগে উঠে যাওয়ার আবেদন রাখলেন মেয়র দীপক মজুমদার। কোনমতেই বেআইনি দখলদারদের বরদাস্ত করা হবে না। পাশাপাশি এদিন তিনি ভেন্ডারদের উদ্দেশ্য বলেন রাত এগারোটার পর রাস্তার তাদের দোকান থাকলে তা উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এ ধরনের অভিযান বছরব্যাপী চলবে বলেও জানান তিনি।শনিবার তিনি জ্যাকসন গেট সংলগ্ন এলাকা পরিদর্শন করে এ কথা বলেন।