Tripura 365
Editorial Team
জাস্টিন ট্রুডো জমানা শেষ হওয়ার পর থেকেই ভারত ও ক্যানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির চেষ্টা হয়েছে অনবরত। সেই দেশের সংবাদমাধ্যমে ক্যানাডার বিবৃতিতেও দেখা গেল সেই প্রচেষ্টার প্রতিফলন। ট্রুডো জমানায় ক্যানাডার অশান্তির পিছনে ভারতের হাত রয়েছে বলে দাবি করা হয়েছিল। তবে সম্প্রতি ক্যানাডার তরফে দাবি করা হয়েছে, সেখানকার অশান্তি ও সংগঠিত অপরাধের সঙ্গে নয়াদিল্লি আর জড়িত নয় ক্যানাডার একটি সংবাদমাধ্যমে সেখানকার এক শীর্ষ কর্তা বলেছেন, ‘দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বিদেশি হস্তক্ষেপ ও অশান্তিতে প্ররোচনার যে বিষয়গুলি ছিল, সেগুলি আর নেই।’ ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফরের আগে ওই শীর্ষ কর্তার এই মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।আগামী ২৭ ফেব্রুয়ারি নয় দিনের ভারত সফরে আসছেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে ওটায়া এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্যে এই সফর খুবই গুরুত্বপূর্ণ।