Tripura 365
Editorial Team
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১০৭ রানে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপের সুপার এইট শুরু করল ওয়েস্ট ইন্ডিজ়। প্রথমে ব্যাটিং করে ছয় উইকেটে ২৫৪ রানের পাহাড়প্রমাণ স্কোর খাড়া করে ক্যারিবিয়ানরা। ৩৪ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস শিমরন হেটমায়ারের। ৩৫ বলে ৫৯ করেন রোভমান পাওয়েল। রান তাড়া করতে নেমে জ়িম্বাবোয়ে লড়াই করলেও জয় আসেনি। একাই চার উইকেট তুলে নেন গুডাকেশ মোটি। তিন উইকেট নিয়েছেন আকিল হোসেন। ১৪৭ রানে অল আউট হয়ে যায় জ়িম্বাবোয়ে।