Tripura 365
Editorial Team
কলম্বোয় বৃষ্টি হতে পারে। এমন পূর্বাভাস ছিলই। কিন্তু আশার আলো জ্বালিয়ে পাকিস্তান-নিউজিল্যান্ডের সুপার এইটের ম্যাচে টস হল। টসে জিতে ব্যাটিংও নিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। ম্যাচের মুহূর্ত বলতে ব্যস ওইটুকুই। এর পর শুরু দামাল বৃষ্টি। যা থামার কোনও লক্ষণ না দেখে ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা। খেলা না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলিতে কোনও রিজার্ভ ডে ছিল না। সুপার এইট পর্বের জন্যও ছিল না কোনও অতিরিক্ত দিন। ম্যাচগুলির জন্য অতিরিক্ত কত সময় বরাদ্দ ছিল? উত্তর হল, ম্যাচ শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা। ৫ ওভারের ম্যাচ হলেও এর মধ্যেই শেষ করতে হবে। এছাড়া ম্যাচ হলে ডিএলএস পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকছে।