Tripura 365
Editorial Team
বাজল ভোটের বাদ্যি! বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। পয়লা মার্চ থেকেই রাজ্যে মোতায়েন করা হবে আধাসেনা। দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েনের কথা জানানো হয়েছে। পয়লা মার্চ ২৪০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে রাজ্যে। তারপর ১০ মার্চ বাকি আধাসেনা আসবে।স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, ২০ ফেব্রুয়ারি শুক্রবার সিদ্ধান্ত হয়েছে, বাংলায় ছাব্বিশের নির্বাচনের জন্য প্রাথমিক ভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ১ মার্চ রাজ্যে ২৪০ কোম্পানি মোতায়েন হবে। চিঠিতে জানানো হয়েছে, প্রথম দফায় ২৪০ কোম্পানির মধ্যে সিআরপিএফ জওয়ান থাকবে ১১০ কোম্পানি , বিএসএফ থাকছে ৫৫ কোম্পানি, সিআইএসএফ ২১ কোম্পানি, আইটিবিপি ২৭ কোম্পানি ও এসএসবি ২৭ কোম্পানি আসবে।বাকি ২৪০ কোম্পানি আধাসেনা আসবে ১০ মার্চ। সেই সময় রাজ্যে আসবে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি টিআইবিপি, ১৯ কোম্পানি এসএসবি মোতায়েন করা হবে রাজ্যে। মূলত বিভিন্ন এলাকায় টহল দেওয়া, স্পর্শকাতর বুথগুলিতে টহল দিয়ে ভোটারদের মনোবল বাড়ানো ও ইভিএম পাহারা দেওয়ার মতো কাজ করবে আধাসেনা।