
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬” উপলক্ষে বাংলাদেশ সহকারী হাই কমিশনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরবর্তীতে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দূতালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাসার আবুল উলায়ী সহ অন্যান্যরা।