Tripura 365
Editorial Team
‘বন্দে মাতরম’ (Vande Mataram) বাজলেও উঠে দাঁড়িয়ে গানের প্রতি সম্মান জানাতে হবে। নয়া নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠানে, সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পরই বাজাতে হবে ‘বন্দে মাতরম’। , সমস্ত সরকারি অনুষ্ঠানে, সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পরই বাজাতে হবে ‘বন্দে মাতরম’। যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিতি থাকেন সেখানে তিনি আসা ও যাওয়ার সময় পরিবেশন করতে হবে এই গান। এই গান বাজাতে হবে পদ্ম পুরস্কারের মতো অসামরিক তথা নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও। যদিও সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলেই নির্দেশিকায় জানানো হয়েছে।এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এবার ‘বন্দে মাতরম’-এর ছটি স্তবকই পরিবেশন করতে হবে। উল্লেখ্য, ১৯৩৭ সালে কংগ্রেস আমলে গানটির চারটি স্তবক বাদ দেওয়া হয়েছিল। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? জানা যায়্ছে, নাগরিকদের মধ্যে দেশপ্রেম বোধ জাগাতে, শৃঙ্খলাবদ্ধ করতে ও জাতীয় প্রতি সম্মান বাড়াতেই এই পদক্ষেপ করল কেন্দ্র।