Tripura 365
Editorial Team
সব নাটকের অবসান! বয়কট নাটক শেষ করে ভারতের বিরুদ্ধে খেলতে চলেছে পাকিস্তান। আইসিসি’র সঙ্গে বৈঠকের পরই একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তান পালটি খেতে পারে। সেটাই বাস্তবায়িত হচ্ছে। ‘গেম ইজ অন’। অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার পথে সেই বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ। তবে এই বয়কট নাটকের পর এই ম্যাচের গুরুত্ব ও উত্তাপ যে আরও বাড়বে, তা নতুন করে বলার নয়।১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু ঘটনাক্রম যেদিকে গড়ায়, তাতে ক্রমশ চাপ বাড়ে পাকিস্তানের উপর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবি’কে কড়া চিঠিও লেখে পাকিস্তান। টিকিট বিক্রির কথাও তুলে ধরা হয়। ম্যাচ না হলে বিরাট আর্থিক ক্ষতি হত পাকিস্তানের। ছিল শাস্তির ভয়ও। কিন্তু যেহেতু বয়কট ঘোষণা করে বসেছিল, তাই পালটি খাওয়া সহজ ছিল না।