Tripura 365
Editorial Team
অস্কারজয়ী সুরকার এবং গায়ক এআর রহমান সম্প্রতি, একটি সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্যের জন্য চর্চায়। এআর রহমানের অভিযোগ, গত আট বছরে বহু কাজ হারিয়েছেন তিনি। শুধু তাই নয়, বলিউডে কুসংস্কার বা ধর্মীয় বিভাজন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এআর রহমানের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গায়কের বক্তব্যে ক্ষুব্ধ সকলেই। এ বার বলিউড অভিনেত্রী এবং সাংসদ কঙ্গনা রনৌত তীব্র সমালোচনা করেছেন এআর রহমানের।একটি অ্যাওয়ার্ড শোয়ে এআর রহমান বলেছিলেন, ‘গত আট বছরে ক্ষমতার বদল হওয়ার পর থেকেই এ সব হয়েছে। কারণ, ক্ষমতা তাঁদের হাতেই রয়েছে যাঁরা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে। কিন্তু সেগুলো কোনওটাই আমার মুখের উপরে কেউ বলেনি।’ এআর রহমানের এই বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে। এ বার ইনস্টাগ্রামে গায়কের সমালোচনায় এআর রহমান। কঙ্গনা লিখেছেন, ‘প্রিয় রহমানজি, আমি বিজেপিকে সাপোর্ট করি বলে ইন্ডাস্ট্রিতে পক্ষপাতিত্ব এবং বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আমি আপনার থেকে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য ব্যক্তিকে কখনও দেখিনি।’