tripura-365-logo
Test Run

ত্রিপুরা ৩৬৫

Event

Event
tripura-365-logo

Tripura 365 is a dynamic and trusted Indian news website that brings you the latest and most relevant news from the vibrant state of Tripura.

Quick Links

National Portal of India
Government of Tripura
MyGov
Incredible India
ICA Tripura

Categories

  • আবহাওয়া
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য ও জীবনচর্যা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • খেলাধূলা
  • বিনোদন

Contact Us

Emailtripura365.agt@gmail.compriyankumodak.agt25@gmail.com
WhatsApp+91 92337 49847
AddressAD Nagar, Agartala, 799003

© 2026 Tripura 365. All rights reserved.

Privacy PolicyTerms of ServiceAdvertise with Us
Back to Home

আবহাওয়া

6 Articles

Featured Story

 বিজেপির শাসনের শেষের দিনগোনা শুরু: অরবিন্দ কেজরিওয়াল
আবহাওয়াFeatured

বিজেপির শাসনের শেষের দিনগোনা শুরু: অরবিন্দ কেজরিওয়াল

March 2nd, 2026

বিজেপিকে কষিয়ে থাপ্পড় মেরেছে ট্রায়াল কোর্টের এই রায় — বেকসুর খালাস পাওয়ার পরেই কেন্দ্রকে কটাক্ষের এমনই সুর শোনা গেল আপ সুপ্রিমোর গলায়। রবিবার দিল্লির যন্তর–মন্তরে একটি র‌্যালিতে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, ‘আজ থেকে বিজেপির শাসন শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেল।’ গত শুক্রবার আবগারি নীতির সংক্রান্ত মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তাঁর ডেপুটি মণীশ সিসোদিয়া–সহ ঘটনার জড়িত ২৩ জনকে বেকসুর খালাস দিয়েছে দিল্লির সিবিআই কোর্ট। তার দু’দিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলে কেজরি অভিযোগ শানালেন, ‘মোদীজি এবং অমিত শাহ বছরের পর বছর ধরে বলে গিয়েছে‍ন — কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত এবং তিনি ঘুষ নিয়েছেন। এখন আদালতের বিচারকই মোদীকে বলে দিলেন — আপনি ভুল। কেজরি একজন কট্টর ইমানদার কেজরির কথায়, ‘আপ–কে পরাজিত করতে মন্ত্রীদের জেলের মধ্যে রাখার ব্যবস্থা করেছিল মোদী ও শাহ। তার ফলস্বরূপ আজ কী পাচ্ছে দিল্লি? অত্যন্ত অস্বাস্থ্যকর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই), বন্ধ হতে থাকা স্কুল, বেহাল নিকাশি ব্যবস্থা, এমনকী বাড়িতে নোংরা পানীয় জল পাচ্ছেন সাধারণ নাগরিক। আমার সই করা যে কোনও ফাইল খুলে কেন্দ্র দেখাক তো, যে সেখানে এমন কোনও দুর্নীতি রয়েছে। আই লাভ মাই ইন্ডিয়া।’ তার পরেই জানালেন, ভারতকে আরও উন্নত করে তুলতেই তিনি এই দল গড়েছেন।এ দিনের র‌্যালিতে যোগ দেন হাজারের উপর বাস মার্শাল, চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্ট। অভিযোগ, তাঁদের মহল্লা ক্লিনিক থেকে অন্যায্য ভাবে বের করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ছিলেন দিল্লি পরিবহণ নিগম (ডিটিসি) থেকে চাকরি হারানো কয়েকজন চুক্তিভিত্তিক বাস চালক। কেজরির বক্তব্য, কংগ্রেসের প্রতি আস্থা হারিয়ে ২০১৪–এ বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন ভারতের মানুষ। কিন্তু ১২ বছর পেরিয়ে গেলেও শিক্ষা, কর্মসংস্থান–সহ সব ক্ষেত্র ধ্বংস করে দেওয়া ছাড়া আর কী করতে পেরেছে তারা? তারা দেশ চালাতে চায় না, তারা শুধু ক্ষমতার পিছনে ছুটতে পারে।’ এই বলে চাকরি হারানো চিকিৎসক, নার্স ও ডিটিসির কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন প্রাক্তন দিল্লি সিএম। এ দিনের র‌্যালিতে ট্রাম্প–ট্যারিফ–সহ বর্তমান সমস্যাগুলো নিয়ে সরব হতে দেখা যায় মণীশ সিসোদিয়াকেও।

Latest Stories

জেলা সমাজ শিক্ষা আধিকারী দফতরের উদ্যোগে "বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান"
আবহাওয়া
February 26th, 2026

জেলা সমাজ শিক্ষা আধিকারী দফতরের উদ্যোগে "বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান"

Read Article
 মঙ্গলবার থেকে শুরু হল আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা
আবহাওয়া
February 24th, 2026

মঙ্গলবার থেকে শুরু হল আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা

Read Article
 সোমবার প্রতাপগড় ঋষি কলোনীতে পুকুরের পুন:সংস্কার ও বিভিন্ন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আবহাওয়া
February 23rd, 2026

সোমবার প্রতাপগড় ঋষি কলোনীতে পুকুরের পুন:সংস্কার ও বিভিন্ন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

Read Article
‘অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে,’ ভোটমুখী বাংলায় শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর
আবহাওয়া
January 27th, 2026

‘অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে,’ ভোটমুখী বাংলায় শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

Read Article
আবহাওয়া
January 13th, 2026

নতুনভাবে পথ চলা শুরু করল ত্রিপুরা৩৬৫

Read Article